চাঁদে যেতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

মার্কিন নাগরিকত্বের পাশাপাশি সম্পর্কিত বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। মাটি থেকে ৪০০ কিলোমিটার উপরে তৈরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকার জন্য তৈরি থাকতে হবে।তবেই যাওয়া যাবে চাদে, কিংবা মঙ্গল গ্রহে।

যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি নাসা গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মহাকাশে যাত্রার জন্য এমন এক ঘোষণা করে দিয়েছে।

নাসার এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে চাঁদে প্রথম নারী ও অপর একজন মহাকাশচারীকে পাঠাতে চলেছে।

তিনি জানান, প্রতিভাশালী নারী ও পুরুষদের আমরা চাকরি দেব৷ এর জন্য সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও স্টেমে মাস্টার ডিগ্রির সঙ্গে দু’বছরের ‘STEM’ পিএইচডি থাকলে আরও ভাল হয় ৷ আবেদনকারীদের কাছ মেডিকেল ডিগ্রি থাকলে বেশি গুরুত্ব দেওয়া হবে।

এছাড়াও তিনি জানান, এর পাশাপাশি আবেদনকারীর কাছে ফ্লাইয়িংয়ের দু’বছরের প্রোফেশনাল এক্সপার্টাইজ থাকতে হবে। পাইলটের জন্য কমপক্ষে ১০০০ ঘণ্টার পাইলট ইন কমান্ড টাইম থাকতে হবে। আবেদনকারীদের দু’ঘণ্টার একটি অনলাইন টেস্ট দিতে হবে। এর জন্য নাসার তরফে ৫৩,৮০০ ডলার থেকে ৭০,০০০ ডলারের মধ্যে বেতন দেওয়া হবে।

২০২১ সালের মধ্যে তারা যোগ্য প্রার্থী পাওয়া যাবে বলে মনে করছে নাসা।