জাতিসংঘের বাংলা ফন্ট উদ্বোধন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ও বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে বাংলা ফন্ট উদ্বোধন করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকার একটি হোটেলে এই বাংলা ফন্ট উদ্বোধন করেন।

এছাড়াও গত বছরের (২০১৯) মানব উন্নয়ন রিপোর্টের সার সংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে সংস্থাটি।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘এই রিপোর্টে একটি তাৎপর্যপূর্ণ তথ্য আছে। নিম্ন আয়ের ঘরে একটি শিশু জন্মালে তার গড় আয়ু হবে ৫৯ বছর। আর উচ্চ আয়ের ঘরে জন্মালে ওই শিশুর গড় আয়ু বেড়ে দাঁড়াবে ৭৮ বছর। অর্থাৎ জন্ম থেকেই নিম্ন ও উচ্চ আয়ের মধ্যে বৈষম্য শুরু হয়।’

ইউএনডিপির ২০১৯ সালের মানব উন্নয়ন রিপোর্টের সার সংক্ষেপ বাংলায় রচনা করেছেন ড. সেলিম জাহান। তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিবেদন তৈরি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার পর সম্প্রতি অবসরে গেছেন।

ইউএনডিপি জানিয়েছে, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এই ফন্ট তৈরি করা হয়েছে। বাংলা ভাষার এই ফন্টটি ইউএনডিপির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।