ঢাকা প্রিমিয়ার লিগের জমজমাট আসর শেষ হয়েছে গতকাল। অনেক তর্ক-বিতর্কের মধ্য দিয়ে ১৯ তম লীগ শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী। পারফরম্যান্সের বিচারে লীগ জুড়ে জয়জয়কার আবাহনীর ক্রিকেটারদের। নিষেধাজ্ঞা কাটিয়ে যেমন আশরাফুল ফিরেছেন স্বরূপে, তেমনি ঘরোয়া লিগে নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন আনামুল হক, নাজমুল হোসেন শান্তরা।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মাশরাফি দেখিয়েছেন কিভাবে নিজেকে মেলে ধরতে হয়। তেমনি তরুণ কাজী অনিক কিংবা আসিফ হাসনরাও লড়াই করেছেন সমান তালে।
চলুন দেখে নেওয়া যাক এবারের ঢাকা প্রিমিয়ার লিগের সেরা বোলার ও সেরা ব্যাটসম্যান :
সর্বোচ্চ রান সংগ্রাহক :
১. নাজমুল হোসেন শান্ত : চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর উদ্বোধনী ব্যাটসম্যান পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন উজ্জ্বল। ১৬ ম্যাচে তাঁর রান সংখ্যা ৭৪৯। ২টি অর্ধশতক, ৪ শতকে ৫৭.৬১ গড়ে এ রান করেন। সর্বোচ্চ ১৫০।
২. আনামুল হক বিজয় : ঢাকা আবাহনীর আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক বিজয় আছেন তালিকার দ্বিতীয় স্থানে। ৪ অর্ধশতক, ২ শতকে ৪৯.৬০ গড়ে ১৬ ম্যাচে তিনি করেন ৭৪৪ রান। তার সর্বোচ্চ রান ১২৮।
৩. নাঈম ইসলাম : তালিকার তৃতীয় স্থানে আছেন লিজেন্ড অব রূপগঞ্জের নাঈম ইসলাম। তার রান সংখ্যা ৭২০। ১১৬ সর্বোচ্চ রানে ১৬ ম্যাচ খেলে ৫৫.৩৮ গড়ে তার এই রানে ৬টি অর্ধশতক ও ১টি শতক রয়েছে।
৪. ফজলে রাব্বী : প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের তরুণ এই ক্রিকেটার এবারের আসরে রান করেন ৭০৮ রান। তার সর্বোচ্চ ১২০ রান। ১৬ ম্যাচে খেলে তার গড় ৪৭.২০। তার সেঞ্চুরি রয়েছে ২টি, অর্ধশতক ৩টি।
৫. মোহাম্মদ আশরাফুল : ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থেকে নিষিদ্ধ ছিলেন। নিষিদ্ধ কাটিয়ে ফিরেছেন, এবারের লিগে করেছেন সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ১টি। ১৩ ম্যাচে তার রান ৬৬৫, গড় ৬৬.৫০।
সর্বোচ্চ উইকেট শিকারি :
১. মাশরাফি বিন মুর্তজা : শিরোপা জয়ী ঢাকা আবাহনীর জয়ে অন্যতম ভূমিকা পালন করা মাশরাফি এবারের আসরের সেরা বোলার। ১৬ ম্যাচে তুলে নিয়েছেন ৩৯ উইকেট। সেরা বোলিং ৬/৪৪।
২. আসিফ হাসান : লিজেন্ড অব রূপগঞ্জের এই স্পিনারের উইকেট সংখ্যা ২৯। সেরা পাঁচ বোলারদের একমাত্র স্পিনার তিনিই। তার সেরা বোলিং ৪/২৩।
৩. মোহাম্মদ শহীদ : তালিকার তিন নম্বরে আছেন লিজেন্ড অব রূপগঞ্জের পেসার মোহাম্মদ শহীদ। ১৬ ম্যাচে ২৯ উইকেট নিয়ে গড়ে পিছিয়ে আছেন তিনি। ৪/২৬ তার সেরা বোলিং ফিগার।
৪. ফরহাদ রেজা : ১৬ ম্যাচে ২৯ উইকেট নিয়ে গড়ে পিছিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন ফরহাদ রেজা। তার সেরা বোলিং ফিগার ৪/৩৭।
৫. কাজী অনিক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেকে প্রমাণ করা এই তরুণ পেসার আছেন পঞ্চম স্থানে। ৬/৪৯ সেরা বোলিংয়ে ১১ ম্যাচে ২৮ উইকেট তুলে নিয়েছেন তিনি।
