দিনাজপুরের চুনিয়াপাড়া এলাকার দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ি থেকে দিনাজপুরমুখী একটি বাস এই দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

