দুটি প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে চীন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস প্রতিরোধে প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। এরই মাঝে দুটি টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে চীন।

দেশটির কর্মকর্তারা মঙ্গলবার একথা জানান। টিকা দুটির উন্নয়ন ঘটিয়েছে বেইজিংভিত্তিক সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস।

অন্য দেশ থেকে চীনে ফেরা মানুষের মাধ্যমে দ্বিতীয় দফায় এই ভাইরাসের সংক্রমণের মধ্যে দেশটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এতথ্য নিশ্চিত করে জানিয়েছে, টিকা দুটির পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাওয়া হবে। টিকার কার্যকারিতা সফল হলে বিশ্বব্যাপী ব্যাপক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

হংকং ইউনিভার্সিটির প্যাথলজির ক্লিনিক্যাল প্রফেসর জন নিকলস বলেন, এই সিদ্ধান্তটি খুবই সাহসী। হঠাৎ করেই মানবদেহে টিকা প্রয়োগ করা যায় না। প্রথমে ছোট প্রাণী, তার পর বনমানুষ, এরপর পর্যায়ক্রমে মানব শরীরে প্রয়োগ করতে হয়।

সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার লোকের প্রাণহানি এবং প্রায় ২০ লাখ লোক আক্রান্ত হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে করোনাভাইরাসের টিকা তৈরি হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।