৩৫০ ছাড়িয়েছে বাংলাদেশ




বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হকের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত ৮৩ ওভারে ২ উইকেটে ৩৫২ রান করেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথম সেশনের শেষ ঘণ্টায় বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়ে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। তবে উইকেটবিহীন দ্বিতীয় সেশনে আবার টেস্টে দৃঢ় অবস্থানে স্বাগতিকরা।
২৭.৪ ওভারে প্রথম সেশনে দুই উইকেটে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ২৮.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে যোগ করেছে ১৩০ রান।
চা-বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ২৫০/২। মুমিনুল হক ১০৩ বলে ১০৭ ও মুশিফিকুর রহিম ১০৭ বলে ৪৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন ১৩০ রানের জুটি।
উইকেটের চারপাশে শট খেলছেন মুমিনুল। স্পিনের বিপক্ষে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ফুটওয়ার্ক ছিল দারুণ। দুই পেসার সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারার বাউন্সারের ফাঁদ এড়িয়েছেন চমৎকারভাবে।
প্রথম ব্যাটসম্যান হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক হাজার রানের মাইলফলক ছোঁয়া মুশফিক খেলছেন নিজের মতো করে। ত্রিদেশীয় সিরিজে কয়েকবার সুইপ করে আউট হওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে এখন পর্যন্ত খুব একটা সুইপ করতে দেখা যায়নি।
শ্রীলঙ্কা পাঁচ বোলার ব্যবহার করেছে সকাল থেকে। শুরুর বোলারদের মধ্যে লাহিরু কুমারা বেশ খরুচে। ৩ ওভার বল করে তিনি দিয়েছেন ২৩। সফল দিলরুয়ান পেরেরা। সুরঙ্গা লাকমল সমীহ আদায় করছেন। অভিজ্ঞ রঙ্গনা হেরাথকে এনে বাংলাদেশের রানের চাকায় লাগাম পড়িয়েছেন। সানদাকান যে ভীতি ছড়াবেন তার ইঙ্গিত তিনি দিয়েই দিয়েছেন।
বাংলাদেশ দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসানের চোটজনিত অনুপস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে তাঁর।
টেস্ট অভিষেক হচ্ছে বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলামের। চট্টগ্রামের স্পিন-উপযোগী উইকেটে তিন স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সুযোগ হয়নি আবদুর রাজ্জাকের।