১৯ তম ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট। মুস্তাফিজের সেই ওভারেই খেলার ভাগ্য হেলে পড়ে মুম্বাইয়ের দিকে। শেষ দুই ওভারে দরকার ছিল ১২ রান। মুস্তাফিজের সেই ওভারের পর ১ ওভারে দরকার ছিল ১১ রান। বেন কাটিং পারেননি মুম্বাইকে জেতাতে। শেষ বলের লড়াইয়ে জিতেছে সাকিবের হায়দ্রাবাদ।
সাকিব বনাম মুস্তাফিজ। আজকের আইপিএল লড়াইটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য উত্তেজনার বারুদে ঠাসা। সেই উত্তেজনায় জিতেছে সাকিবের হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। রশিদ খানের দুর্দান্ত চার ওভারে ১ উইকেট নিয়ে মাত্র ১৩ রান দেওয়া মুম্বাইয়ের জন্য রান তোলা কঠিন করে তোলে।
এছাড়া সন্দ্বীপ শর্মা, স্টানলেক ও সিদ্ধার্থ কল ২টি করে উইকেট লাভ করেন। ৪ ওভার বল করে ৩৪ রান দিয়ে ক্রুনাল পাণ্ডের উইকেট তুলে নেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এভিন লুইস ২৯, সূর্যকুমার যাদব ও কাইরণ পোলার্ড ২৮ রান করেন।
জবাব দিতে নেমে ৬২ রানের উদ্বোধনী জুটির পর খেই হারিয়ে ফেলে হায়দ্রাবাদ। ঋদ্ধিমান সাহা আউট হন ২২ রানে। সর্বোচ্চ ৪৫ রান করেন শিখর ধাওয়ান। কেন উইলিয়ামসন, সিদ্ধার্থ কল ও সন্দ্বীপ শর্মাকে আউট করে ফেরান মুস্তাফিজুর রহমান। সাকিব ১২ রান কী মায়াঙ্ক মারকাণ্ডের বলে আউট হন। শেষে অপরাজিত ২৫ বলে ৩২ করে ম্যাচের নায়ক বনে যান দীপক হুদা। মুস্তাফিজের ৩ উইকেট ছাড়াও মারকাণ্ডে ৪ ও জাস্প্রীত বুমরাহ ২ উইকেট তুলে নেন।
