নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব



নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সাকিব এখন ভারতে। সাইনরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ভারত থেকেই দেশবাসী, শুভানুধ্যায়ীদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে সাকিব লেখেন, ‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব

ইনজুরির কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। ইনজুরি থেকে ফিরে যোগ দিয়েছেন আইপিএল দল হায়দ্রাবাদের সঙ্গে। প্রথম ম্যাচে সুযোগ মিললেও এরপর আর সুযোগ মেলেনি মাঠে নামার।

বিদেশি কোটায় অনেক বেশি প্রতিদ্বন্দিতা থাকায় ডাগ আউটেই কাটাতে হচ্ছে বেশিরভাগ সময়। তারপরও ভোলেননি নতুন বছরের শুভেচ্ছা জানাতে।