নিহত ৭ জনের মধ্যে ৫ জনের মৃত্যুই লাফিয়ে পড়ে


নিহত ৭ জনের মধ্যে ৫ জনের মৃত্যুই লাফিয়ে পড়ে

বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মধ্যে ৫ জনই লাফিয়ে পড়ে আঘাত পেয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই বহুতল ভবনে আগুন লাগে।

ভবনটিতে আগুন লাগার পর যখন ধোঁয়া ছড়িয়ে পড়ছিল উপরে, তখন প্রাণ বাঁচাতে উপরের বিভিন্ন তলা থেকে বেশ কয়েকজনকে লাফিয়ে পড়তে দেখা যায়, কেউ কেউ ভবন বেয়ে নামতে গিয়েও পড়ে যান। ইউনাইটেড হাসপাতালে যে তিনজনের লাশ গেছে, তারাও নিহত হন লাফিয়ে পড়ে।

এদিকে আগুন লাগার পর ভবনের উপরের তলাগুলোতে আটকা পড়েন অনেকে, কাচ ভেঙে অগ্নিনির্বাপক বাহিনীর কাছে প্রাণ বাঁচানোর আকুতি জানাতে দেখা গেছে তাদের। এদের অনেককে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা মই দিয়ে উদ্ধার করেন।