পানামাকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড




৬-১ গোলে পানামাকে বিধ্বস্ত করল ইংল্যান্ড। সাবেক চ্যাম্পিয়নরা পেল বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়। পানামার এই হারে এক ম্যাচ হারে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল বেলজিয়াম ও ইংল্যান্ডের। বিশ্বকাপ শেষ হয়ে গেল তিউনিসিয়া ও পানামার।
ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছেন কেন। দুটি গোল এসেছে জন স্টোনসের কাছ থেকে। বাকি গোলটা করেছেন জেসি লিনগার্ড।
পানামার মুখে অবশেষে হাসি ফুটল ৭৮ মিনিটে। পানামার একটি গোল শোধ করেছেন ফিলিপে বালয়। এই ম্যাচে তো অবশ্যই, বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিপক্ষের জালে বল জড়াতে পারল, এতেই অনেক খুশি পানামা।
আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। একই সময়ে তিউনিসিয়ার মুখোমুখি হবে পানামা।
আরও পড়ুন;

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন

রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা

সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!

অঘটনের বিশ্বকাপ

গোল উৎসবে পর্দা উঠেছে রাশিয়া বিশ্বকাপের