পারল না বাংলাদেশ




বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি সিরিজে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৬৭ রান করেছে আফগানিস্তান। জাবাবে পুরো ২০ ওভারও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ। আর তাই প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেল আফগানিস্তান।
ম্যাচের ১১তম ওভার। বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ৮০ রান। বোলিং এলেন রশিদ খান। এসেই পরপর দুই বলে মুশফিকুর রহিম (২০) ও  সাব্বির রহমানকে (০) রানে ফিরিয়ে দিয়ে হ্যাট্টিকের সামনে দাঁড়ালেন। নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত নেমে বলটি বেশ সতর্কতার সঙ্গে মোকাবেলা করলে হ্যাট্টিক বঞ্চিত হন টি-টোয়েন্টির বিশ্ব সেরা এই বোলার।
মাহমুদ উল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে সৈকত সেই চাপ কাটিয়ে উঠতে না উঠতেই রশিদ খানের হানা তৃতীয় আঘাতে ২৩ বলে ১৩ রান করে নিজের  ইনিংসের ফুলস্টপ টেনে দিলেন সৈকত।
১৮তম ওভারের চতুর্থ বলে শাপুর জাদরান মাহমুদ উল্লাহ ফিরিয়ে দিলে হারের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাকিবদের।
১৯তম ওভারের শেষ বলে আবু জায়েদকে ফিরিয়ে বাংলাদেশকে ১২২ রানে গুটিয়ে দেন করিম জানাত। ফলাফল; আফগানিস্তান পায় ৪৫ রানের দারুণ জয়।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৬৭/৮ (শাহজাদ ৪০, গনি ২৬, আসগর ২৫, নাজিবুল্লাহ ২, নবি ০, সামিউল্লাহ ৩৬, শফিকুল্লাহ ২৪, রশিদ ৬*, করিম ০, মুজিব ০*;জায়েদ ১/৪২, নাজমুল ০/২৪, রুবেল ১/৩২, সাকিব ১/১৯, হাসান ২/৪০, মোসাদ্দেক ০/৩, মাহমুদউল্লাহ ২/১)
বাংলাদেশ: ১৯ ওভারে ১২২ (তামিম ০, লিটন ৩০, সাকিব ১৫, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ২৯, সাব্বির ০, মোসাদ্দেক ১৪, হাসান ৫, নাজমুল ৪*, রুবেল ০, আবু জায়েদ ১; মুজিব ১/২০, শাপুর ৩/৪০, নবি ২/২১, করিম ১/২৭, রশিদ ৩/১৩)