পৃথিবীর সব থেকে মূল্যবান কাগজ অর্থ। যার মূল্য বিশ্বজুড়ে প্রচুর। এমন নোটগুলো নিয়ে ২০১২ সালে রাশিয়ার একটি বিনোদন পত্রিকা বিশ্বজুড়ে জরিপ চালিয়েছিল। যেখানে সবাইকে পিছনে ফেলে সেরা হয়েছিল বাংলাদেশের দুই টাকার নোট।
না, কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নয়। বিশ্বব্যাপী অনলাইন পাঠকদের কাছ থেকে মত নিয়ে রিপোর্ট তৈরি করেছে রাশিয়ার বিনোদন আউটলেটটি।
দুই টাকার নোটটির এক দিকে রয়েছে ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার, অন্য দিকে গাছের ডালে বসে আছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। দুই পিঠেই দুটি শান্তির সাদা বৃত্ত। দোয়েল বসা ডালের নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদীর অববাহিকা। শহীদ মিনারের পাশেই ফুল ফোটা ছোট্ট গাছ। দুই টাকার এই নোট যেন বাংলাদেশের প্রকৃতির কথা বলে।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল সাও টোমের ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছিল যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট। পঞ্চম স্থানে ছিল জর্জিয়ার ১০ লারি নোট। ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার। সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার। অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল। নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনার্স নোট এবং দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট

