প্রত্যাশিত ফসল না পেয়ে ১৬ হাজার কৃষকের আত্মহত্যা




ভারতের পাঞ্জাব প্রদেশের ৩টি বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে গত ১৬ বছরে অন্তত ১৬ হাজার কৃষক আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যাশিত ফসল উতপাদন করতে না পেরে এবং অতিরিক্ত ঋণের বোঝায় গড়ে প্রতি বছর রাজ্যটিতে আত্মহত্যা করেছেন হাজারো কৃষক।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৬০ শতাংশ কৃষক ঋণ শোধ দিতে না পেরে আত্মহত্যা করছেন। আর প্রদেশটির অর্ধেক কৃষকই ঋণগ্রস্ত বলে প্রতিবদনে তুলে ধরা হয়ে হয়েছ্।
ভারতের উল্লেখিত রাজ্যের বেশির ভাগ মানুষ এখনও কৃষিকাজে যুক্ত। তাই আত্মহত্যার ঘটনাতেও এই অংশের ভাগ বেশি থাকাই স্বাভাবিক। এ কথা যেমন সত্য, তেমনই এও সত্য যে কৃষিকাজে যুক্ত মানুষের সংখ্যা কমছে কিন্তু আত্মহত্যায় তাদের অংশ কমছে না।