প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়ের বিস্কুট বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে চলমান করোনা পরিস্থিতিতে শিশুরা স্কুলে আসতে না পারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের বিস্কুট বাসায় পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুলফিডিং শীর্ষক প্রকল্প এলাকা ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।

এতে করে উক্ত প্রকল্প এলাকার শিশুরা বিদ্যালয়ে আসতে না পারায় কাঙ্ক্ষিত পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে।

এ অবস্থায় প্রণীত নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পভুক্ত সব উপজেলায় স্থানীয় প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যক্ষ সমন্বয়ে জরুরি ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী প্রত্যেক শিক্ষার্থীর বাড়ি গিয়ে স্থানীয় মজুত সাপেক্ষে এককালীন মাথাপিছু ২৫ থেকে ৫০ প্যাকেট বিস্কুট বিতরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।

পর্যায়ক্রমে প্রকল্পভুক্ত সব উপজেলায় একই পদ্ধতিতে বিস্কুট বিতরণের ব্যবস্থা গ্রহণে বিশ্ব খাদ্য কর্মসূচির সহিত সমন্বিত কর্মপরিকল্পনার আলোকে একটি বিতরণ নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, যা ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।