ফর্ম হারিয়েছেন কোহলি?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি, একদিনের ম্যাচ ও চলতি টেস্ট মিলিয়ে ৮ ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এর মধ্যে মাত্র একটি ইনিংসেই পঞ্চাশ পার করতে পেরেছেন তিনি।

আজ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ রান করে ফিরেছেন। ২০১৪ সালের পর এ রকম রান-খরা তার ক্যারিয়ারে প্রথম।

কেননা শেষ ১৯ ইনিংসে একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি কোহলি। গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ইডেনে গোলাপি বলে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন।

আরো পড়ুন :

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে নেই মাহমুদউল্লাহ

নিষিদ্ধ হয়েও পুরস্কৃত সাকিব

শেষ আট ইনিংসে একটা মাত্র হাফ-সেঞ্চুরি। শেষ ১৯ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই। লম্বা ক্রিকেট জীবনে কোহলির ক্যারিয়ারে এমন সময় আগেও দুই বার এসেছে। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২৪ ইনিংসে একবারও সেঞ্চুরি করেননি কোহলি।

এর তিন বছর পর, ২০১৪ সালে কোহলির অবস্থা আরও খারাপ হয়। সেই বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে টানা ২৫ ইনিংসে এক বারও সেঞ্চুরি আসেনি তার ব্যাট থেকে।