ফারজানা-রোমানার ব্যাটে ভারতকে হারালো বাঘিনীরা




ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না সাকিব-তামিমদের। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার যেন অনেকটাই পিছিয়ে দিয়েছে টাইগারদের। তবে টাইগার বাহিনীর ব্যর্থতার উপর যেন স্বস্তির প্রলেপ লেপ্টে বাঘিনীদের ভারত বধের গল্প রচনা করলো রুমানা-ফারজানারা।
মালয়েশিয়ার কুয়ালামপুরে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ভারত নারী ক্রিকেট দলকে ৭ উইকেট হারিয়ে পয়েন্ট টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল।
প্রথমে ব্যাট করতে নাম ভারতের শুরুটা ভালো হতে দেননি সালমা খাতুন। দলীয় ১১ রানে মান্ধানা (২) কে আউট করেন তিনি। এরপর রান আউটের ফাঁদে পড়ে দলীয় ২৬ রানে মিতালি রাজ (১৫) ও ৭০ রানে পূজা (২০) আউট হলে চাপে পড়ে ভারত।
এক দিক থেকে লড়াই চালিয়ে যান হারমানপ্রিত। এবং তাকে যোগ্য সঙ্গ দেন দীপ্তি শর্মা। এই দুইজনকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান রুমানা আহমেদ। হারমানপ্রিত করেন ৪২ রান ও দীপ্তি আউট হন ৩২ রানে।
এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে ভারত। জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪২ রান।
১৪২ রানের লক্ষ্যে শুরুটা দারুন হয় বাংলাদেশের ১২ রান করে প্রথম উইকেটে রাজেস্বরির বলে দলীয় ২৯ রানে আউট হন আয়েশা রহমান। ২৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলে শামীমা সুলতানা যখন আউট হবে দলীয় রান তখন ৪৫। নিগার সুলতানা ১ করে ফিরলে ৪৯ রানে তৃতীয় উইকেট পড়ে বাংলাদেশের।
এরপর থেকেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং শৈলী মুগ্ধ করে। ফারজানা সুলতানা ও রুমানা আহমেদের ব্যাটে দিশেহারা হতে থাকে ভারতীয় বোলাররা। তাদের অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে দুই বল আগেই জয়ের জয়ের বন্দরে বাংলাদেশ। ফারজানা নিজের অর্ধশতক পূর্ন করে ৪৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। রুমানা অপরাজিত থাকেন ৩৪ বলে ৪২ রান করে।
এর আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের পরের দুই ম্যাচ ৭ তারিখ থাইল্যান্ড ও ১৫ তারিখ মালয়েশিয়া নারী দলের বিপক্ষে।
ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে সমান ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে চার নম্বরে এখন অবস্থান বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ছয় দলের এ টুর্নামেন্টে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।