ইতালীয় ক্লাব ফিওরেন্টিনার অধিনায়ক ডেভিড এস্টোরির মৃত্যুতে শোকাবহ ফুটবল দুনিয়া। গতকাল উদিনেসের ব্যাপক ম্যাচের আগে উদিনেসের লা ডি মরেট হোটেলে সকালে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছিল, যার সঠিক কারণ এখনো জানা যায় নি।
মাত্র দুই বছর আগে তিনি বাবা হয়েছিলেন। তিনি ইতালি জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে মাঠে নামেন। তার মৃত্যুতে স্তব্ধ ইতালির ফুটবল, সব খেলা বন্ধ করে দেয় সিরি-আ কর্তৃপক্ষ।
এস্টোরির ক্লাব ফিওরেন্টিনা ঘোষণা করেন, তার পরিবারেই জন্য আজীবন চুক্তির। যার পুরো টাকা দেওয়া হবে তার স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে।
ফুটবল এমনি এক খেলা যেখানে সম্মানটাই আসল। ভালবাসার আবেশে জড়ানো ফুটবল কেবলই এক খেলা নয়, এখানে সবটুকু আবেগ – ভালবাসা মিলেমিশে এক হয়ে যায়।
