খেলার প্রতি এদেশের মানুষের আবেগ অনুভূতিকে ভাষায় প্রকাশ করা যায় না। সেটা ক্রিকেট হোক বা ফুটবল। ক্রীড়াপ্রেমী হিসেবে বাংলাদেশের মানুষ সবার উপরেই অবস্থান করবে। আর এ জন্য তারা প্রশংসার দাবীদারও বটে।
এই আবেগী, ক্রীড়াপ্রেমী জাতিকে সম্মান জানিয়েছে খোদ ফিফাও। বাংলাদেশের মানুষের খেলার প্রতি এই ভালবাসার প্রশংসা করেছে তারা।
তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের মানুষের উন্মাদনার বেশ কিছু চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আসল বিষয় যে এই দলটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে না পারা সত্ত্বেও, বিশ্বকাপ জ্বর বাংলাদেশের উপর দিয়েও বয়ে চলেছে। একটি দেশ এবং তাদের কিছু আবেগপ্রবণ সমর্থক।’
এই পোস্টটির সাথে বাংলাদেশের পতাকা ও কিছু বিশেষ মুহূর্তের ছবি দিয়ে বাংলাদেশকে সম্মান জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

