বাংলা ব্যাকরণ প্রথম লিখেছিলেন যিনি



বাংলা ব্যাকরণ প্রথম লিখেছিলেন যিনি

বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে ১৮০১ থেকে বর্তমান। এই সময়েই বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ ঘটেছে।

বাংলা ব্যাকরণের সূচনা

১৯৫৫ খ্রিষ্টাব্দে আসামের রাজাকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয়।

সপ্তদশ শতাব্দীর শেষভাগে ঢাকার ভূষণার জমিদারপুত্র দোম আন্তোনিও নামক একজন দেশীয় পাদ্রি রচিত ‘ব্রাম্মন-রোমান-ক্যাথলিক-সংবাদ’ গ্রন্থটিকে বাংলা গদ্যের প্রাথমিক চেষ্টা হিসেবে অভিহিত করা হয়।

সেই সময় গ্রন্থটি পর্তুগালের রাজধানী লিসবনে ১৭৪৩ খ্রিষ্টাব্দে রোমান অক্ষরে মুদ্রিত হয়। এটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ।

১৭৪৩ খ্রিষ্টাব্দে রোমান হরফে মুদ্রিত মানোএল আসসুম্পসাও রচিত ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য।

‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ। এরপর ১৭৪৩ মানোএল আসসুম্পসাও “Vocabulario em idioma Bengalla,e portuguez dividido em duas partes” নামের পর্তুগিজ ভাষায় রোমান হরফে বাংলা ব্যাকরণ প্রণয়ন করেন। এটিকে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ বলা হয়। এছাড়াও এটি মূলত একটি অভিধান।

এরপর ১৭৭৮ খ্রিষ্টাব্দে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। যার নাম ছিল ‘A Grammar of the Bengal Language’ এটিই বাংলা ভাষার প্রথম আদর্শ ব্যাকরণ।