বাঘও আক্রান্ত হয় করোনায়!


ছাড়া হতে পারে বাঘ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

৪ বছর বয়সী বাঘটির নাম নাদিয়া। বাঘটির শুষ্ক কাশি এবং ক্ষুধা হ্রাস পেলে চিকিৎসার জন্য নেয়া হয় জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে।

সেখানে বাঘটির নমুনা পরীক্ষা করার পর করোনা পজেটিভ হওয়ার খবর নিশ্চিত হন চিকিৎসক।

চিড়িয়াখানার পক্ষ থেকে বলা হয়েছে, যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন সেই ব্যক্তি থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে ব্রঙ্কস চিরিয়াখানাটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে রাখা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন যুক্তরাষ্ট্রে। তিন লাখের অধিক আক্রান্তের মধ্যে দেশটিতে মারা গেছেন ৯ হাজার ৬১৮জন। যার মধ্যে নিউইয়র্কে মৃতের সংখ্যা ৪ হাজার ১১৫ জন।