বিপরীতমুখী অবস্থানে আইসিসি ও বিসিসিআই




আগামীকাল (সোমবার) থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সভা। কলকাতায় অনুষ্ঠিত এ সভা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। এ সভার মূল আকর্ষণে রয়েছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি’র এ টুর্নামেন্ট নিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। স্বভাবতই এই দ্বন্দ্ব উত্তাপ ছড়াচ্ছে আইসিসি’র চলতি সভাতেও।
২০২১ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা ৫০ ওভারের। কিন্তু ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্ট টি টোয়েন্টি ফরমেটে আয়োজন করতে চায় আয়োজন করতে চায় আইসিসি। আর তাতেই আপত্তি বিসিসিআই-এর।
ভারতীয় বোর্ড দাবি করে, এর আগে কখনোই বলা হয়নি যে চ্যাম্পিয়ন্স ট্রফি টি-২০ ফরম্যাটে আয়োজন করা হবে। আইসিসির এমন হঠাৎ প্রস্তাব মোটেও মেনে নিতে পারছে না তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক বোর্ড কর্মকর্তা কলকাতার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘আইসিসি যা খুশি তাই শুরু করে দিয়েছে। আমরা টুর্নামেন্টটা করতে চেয়েছিলাম পঞ্চাশ ওভারের হবে বলে। এখন টি-টোয়েন্টি করে দিলেই আমরা মেনে নেব কেন?’
আইসিসির সাথে বর্তমানে বিসিসিআই-এর সম্পর্কটা খুব একটা ভালো নয়। আইসিসির বর্তমান সভাপতি ভারতের শশাঙ্ক মনোহর হলেও তার সাথে বিসিসিআই-এর কর্তাদের রয়েছে টানাপোড়েন।
আইসিসি’র বর্তমান সভায় ক্রিকেটারদের আচরণবিধি, ২০১৯ বিশ্বকাপের সূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে। এছাড়া ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও আলোচনা করা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নিজাম শেঠিও সভায় যোগ দিতে রয়েছেন ভারতে। তিনি আশা করছেন দুই চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সম্পর্কে ইতিবাচক ফল নিয়ে আসবে এ সভা।