বিশ্বকাপ নিয়ে আমাদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ না খেললেও, এদেশে ফুটবলের সমর্থক সংখ্যা অগণিত। কিন্তু আমরা কি জানি এই বিশ্বকাপ ইতিহাসে প্রথমের সাক্ষী কারা ছিল? এই প্রথমের ইতিহাস খোঁজার চেষ্টা করেছে ‘পেপারস লাইফ ম্যাগাজিন’। ফুটবল বিশ্বকাপ নিয়ে পেপারস লাইফের বিশেষ আয়োজন ‘বিশ্বকাপের টুকিটাকি’তে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে প্রথমের কিছু তথ্য।
১. প্রথম বিশ্বকাপ : ১৯০৫ সালে ফিফা গঠনের পর প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। শতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই বিশ্বকাপ আয়োজন করতে আবেদন করে উরুগুয়ে। সেই আবেদনে সাড়া দেয় ফিফা। এবং বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম স্বাগতিক দেশ হওয়ার গৌরব অর্জন করে। মোট ১৩টি দেশ সে বিশ্বকাপে অংশগ্রহণ করে।
২. প্রথম খেলা : বিশ্বকাপের প্রথম খেলা অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে। সেখানে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় ফ্রান্স। একই দিনে আরেক খেলায় যুক্তরাষ্ট্র বেলজিয়ামকে ৩-০ গোলে পরাজিত করে।
৩. প্রথম গোল : ফ্রান্সের লুসিয়েন লরেন্ট ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে মেক্সিকার বিপক্ষে গোল করে বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম গোলদাতার গৌরব অর্জন করেন।
৪. প্রথম রেফারি : প্রথম বিশ্বকাপের উদ্বোধনী খেলায় বেলজিয়ামের জাঁ ল্যাভেগানাস প্রথম রেফারি ছিলেন। ১৯৩০ সালের ফাইনালেও রেফারি ছিলেন তিনি।
৫. প্রথম লালকার্ড : ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে উরুগুয়ের মন্টিভিডিওতে অনুষ্ঠিত পেরু ও রুমানিয়ার মধ্যকার ম্যাচে পেরুর মলিও ভেলা ক্যাসাও বিশ্বকাপের ইতিহাসে প্রথম লালকার্ড দেখে বহিষ্কৃত হয়ে মাঠ ছাড়েন।
৬. প্রথম হ্যাটট্রিক : ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে গ্রূপ পর্বের খেলায় মেক্সিকার বিরুদ্ধে আর্জেন্টিনার স্ট্রাইকার গুইলারমো স্ট্যাবিল বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন।
৭. প্রথম চ্যাম্পিয়ন : ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উরুগুয়ে। আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
৮. প্রথম জার্সি নম্বর প্রচলন : ১৯৩০ ও ১৯৩৪ বিশ্বকাপে জার্সি প্রচলন থাকলেও, তখন জার্সিতে নাম্বার লেখা হত না। খেলোয়াড়দের চেনার সুবিধার্থে ১৯৩৮ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে প্রতিটি দলের খেলোয়াড়ের জার্সিতে নম্বর লেখার প্রচলন শুরু হয়।
৯. প্রথম মাসকট : বর্তমানে যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে মাসকট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৬৬ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বিশ্বকাপ ফুটবলে প্রথম মাসকট প্রচলন শুরু হয়।
১০. প্রথম যমজ দুই ভাইয়ের অংশগ্রহণ : ১৯৫৪ সালের বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানি দলের দুই ভাই ফ্রিংশ ভাল্টার ও ওটমার ভল্টার অংশগ্রহণ করেন। তারা দুইজন ছিলেন জমজ। আলাদা করে তাদের পার্থক্য বোঝা যেত না। প্রথম যমজ দুই ভাই হিসেবে বিশ্বকাপ ফুটবলে আত্মপ্রকাশ করেন।
১১. পেনাল্টিতে প্রথম গোল : ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে ইতালির ইয়ারা গৌরি পেনাল্টিতে প্রথম গোল করেন।
১২. প্রথম পেনাল্টিতে ব্যর্থতা : ১৯৩৪ সালে একই বিশ্বকাপে ব্রাজিলের বিট্রো প্রথম খেলোয়াড় হিসেবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।
১৩. প্রথম আত্মঘাতী গোল : ১৯৩০ সালের বিশ্বকাপে প্যারাগুয়ের গঞ্জালেস বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোল করে নিজেদের জালেই বল জড়ান।
আরও পড়ুন;
