‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মোটে কয়টা দিন। এরই মাঝে দল গোছাতে শুরু করেছে সুযোগ পাওয়া দলগুলো। রাশিয়ার উদ্দেশ্যে বিশ্বকাপের জন্য যাত্রা করবে ৩২ টি দেশ। এই যাত্রায় আছে ভালো করার প্রত্যয়, কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষায় প্রতিটি দলই নতুন স্লোগানে লড়বে একে অপরের সাথে।
কি সেসব স্লোগান? চলুন দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে অংশগ্রহনকারী ৩২ টি দলের বিশ্বকাপ স্লোগানগুলো :
আর্জেন্টিনা : স্বপ্নের জন্য একত্রে।
ব্রাজিল : ৫ টি তারকা, ২০ কোটি হৃদয়।
জার্মানি : চলো একসাথে ইতিহাস লিখি।
স্পেন : একসাথে আমরা অপরাজেয়।
বেলজিয়াম : একটি মিশনে রেড ডেভিল’রা।
ফ্রান্স : আপনাদের শক্তি, আমাদের আবেগ! এগিয়ে চলো লেস ব্লু’রা।
পর্তুগাল : অতীত গৌরবের, বর্তমান ঐতিহাসিক।
ইংল্যান্ড : বিজয়ীদের পাঠান।
জাপান : এখনই যুদ্ধের সময়, সামুরাই ব্লু।
মিশর : আপনি যখন ফারাওদের কথা বলবেন, বিশ্ব অবশ্যই জেগে উঠবে এবং শুনবে।
নাইজেরিয়া : আফ্রিকার গৌরবের পাখনা।
পানামা : পানামা, দুই সমুদ্রের শক্তি।
সুইডেন : সুইডেনের জন্য একত্রে।
উরুগুয়ে : রাশিয়ায় সূর্য উদিত হবে, আকাশ হবে হালকা নীল।
পেরু : আমরা ফিরছি! ৩ কোটি পেরুভিয়ান এখানে ভ্রমন করবে।
সুইজারল্যান্ড : ৪ টি ভাষা, ১ টি জাতি।
পোল্যান্ড : চলো পোল্যান্ড!
সেনেগাল : সেনেগালের জন্য অসম্ভব কিছু নয়।
রাশিয়া : মুক্ত হৃদয় দিয়ে খেলো।
তিউনিসিয়া : রাশিয়া, ঈগলরা আসছে। হাতে করে খেলোয়াড় আর সমর্থকদের নিয়ে।
সার্বিয়া : এক দল, এক স্বপ্ন – সার্বিয়া!
সৌদি আরব : মরুর যোদ্ধা।
মরক্কো : আটলাসের সিংহ, মরক্কোর গৌরব।
দক্ষিণ কোরিয়া : এশিয়ার সিংহরা, বিশ্ব জয় করবে।
মেক্সিকো : মেক্সিকোতে তৈরি, জয়ের জন্য তৈরি।
ইরান : ৮ কোটি মানুষ, ১ টি জাতি, ১ হৃদস্পন্দন।
আইসল্যান্ড : চলো আমাদের স্বপ্ন পূরণের করতে।
ক্রোয়েশিয়া : ছোট দেশ, বড় স্বপ্ন।
কোস্টারিকা : কোনো কিছুই অসম্ভব নয় যখন পুরো দেশ খেলে।
ডেনমার্ক : একসাথে ইতিহাস গড়ি।
কলম্বিয়া : চলো একটি স্বপ্ন, ৩ টি রঙ এবং ৮ কোটি হৃদয় নিয়ে।
অস্ট্রেলিয়া : সাহসী হও, নির্ভীক হও, সকারুরা সবুজ ও স্বর্ণে।
