বিশ্বসেরা ২০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় শুধুই ঢাবি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের (সিডব্লিউইউআর) করা বিশ্বের সেরা ২ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের ৬৪টি ও পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশ থেকে স্থান পেয়েছে শুধুই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তালিকায় ১ হাজার ৭৯৪তম হয়েছে বিশ্ববিদ্যালয়টি।

গতকাল সোমবার নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২০-২১’ শীর্ষক এই তালিকা প্রকাশ করেছে সিডব্লিউইউআর।

সিডব্লিউইউআরের এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই মার্কিন যুক্তরাষ্ট্রের৷ দুই হাজার বিশ্ববিদ্যালয়ের পুরো তালিকায় ৩৫৭টি বিশ্ববিদ্যালয় (পোয়ের্তো রিকোসহ) নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দেশটি৷

তালিকায় চীনের ২৬৭টি (হংকং ও ম্যাকাওসহ) ও জাপানের ১২৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাজ্যের ৯৫টি, ফ্রান্সের ৮২টি ও রাশিয়ার ৪৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ১৬টি ও পাকিস্তানের ২টি বিশ্ববিদ্যালয় সিডব্লিউইউআরের এই র‌্যাঙ্কিংয়ে সেরা ১০০০-এর মধ্যে রয়েছে। সার্কের অন্য ৫টি দেশের কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি৷

উল্লেখ্য, মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে থাকে সিডব্লিউইউআর৷ এগুলো হলো শিক্ষার মান (কোয়ালিটি অব এডুকেশন), প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান (অ্যালামনাই অ্যামপ্লয়মেন্ট), শিক্ষকদের মান (কোয়ালিটি অব ফ্যাকাল্টি), গবেষণার সংখ্যা (রিসার্চ আউটপুট), উচ্চমানসম্পন্ন প্রকাশনা (হাই-কোয়ালিটি পাবলিকেশন), গবেষণা-প্রভাব (ইনফ্লুয়েন্স) ও গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস)৷ এই সাত সূচকের মোট স্কোর ১০০-র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক ৬৷ আর ১০০-তে ১০০ স্কোর অর্জন করে এই র‌্যাঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।