মহাকাশে দেখা দিয়েছিল ভিনগ্রহের প্রাণীর যান! এমনটিই দাবি করেছে মার্কিন নৌবাহিনী। তাদের দাবি, মহাকাশে তিনটি আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস বা ইউএফও দেখা গেছে।
সম্প্রতি তিনটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগন। ঝাপসা সেই ভিডিওতে দেখা গেছে, কিছু বস্তু মহাকাশে ভাসছে।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, জনমানসে যে চাঞ্চল্য ও বিভ্রান্তি ছড়িয়েছে বিভিন্ন ভিডিও নিয়ে সেগুলি স্পষ্ট করার জন্যই এই ভিডিও প্রকাশ করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সরকারি ওয়েবসাইটে ভিডিও আপলোড করেছে পেন্টাগন। এই ভিডিওগুলো মার্কিন নৌসেনার ট্রেনিং পাইলটরা ২০০৪ এবং ২০১৫ সালে তুলেছিল। দুটি ভিডিওর কথা ২০১৭ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়।
পেন্টাগন তাদের বিবৃতিতে জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পরে, প্রতিরক্ষা দপ্তর নির্ধারণ করেছে যে এই শ্রেণিবদ্ধ ভিডিওগুলোর অনুমোদিত প্রকাশে কোনো সংবেদনশীল ক্ষমতা বা সিস্টেম প্রকাশ করে না। অব্যক্ত বায়বীয় বস্তু সামরিক বিমানের ওপর আক্রমণের ক্ষেত্রে জড়িত নয়।
Pentagon formally releases 3 Navy videos showing "unidentified aerial phenomena" https://t.co/DNtaSBpV0q pic.twitter.com/m2l1D7a1jo
— CBS News (@CBSNews) April 27, 2020

