ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় দুইটি চোরাই মটরসাইকেলসহ ৩ মোটরসাইকেল চোরাকারবারি সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে কালিগঞ্জ থানার পুলিশের সহায়তায় কালীগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাহেব আলীকে( ২৮) একটি মোটরসাইকেল সহ আটক করেন মহেশপুর থানার পুলিশ।
পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মহেশপুর থানার হাট খালিশপুরের তৈয়ব চৌকিদারের ছেলে জিবরাইল মন্ডলকে( ২০) ও বজরাপুরে খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলামকে ( ৩০) আরো একটা মোটরসাইকেলসহ আটক করে।
উদ্ধারকৃত মটরসাইকেল একটি প্লাটিনা ১০০ সি সি নাম্বার য়শোর হ- ১৫-১৮৮৪ মটর সাইকেল ও অন্যটি হিরো ইসপিলিন্ডার অন টেষ্ট ।
এ ব্যপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাকারবারির তিন সদস্য সহ দুইটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি

