বাংলা বছরের প্রথম দিন। এই দিনে নেই কোনো উৎসব। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে গোটা বিশ্ব। উচ্ছাস, উদ্দীপনা, উৎসব সব শেষ হয়েছে অদেখা ক্ষুদ্র এক অণুজীবে।
এই করোনাভাইরাসের বিপক্ষে লড়ছে সবাই। বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য। তেমনই এক লড়াইয়ে সামিল হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর শিক্ষার্থীরা।
জন মনে সচেতনতা বৃদ্ধির এক অন্যরকম চেষ্টায় সামিল তারা। ছবিতে ছবিতে মারণ করোনাভাইরাসের বিপক্ষে সবাইকে সচেতন করার চেষ্টা করেছে ইউডা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
মানুষকে সচেতন করার ছোট্ট এই প্রয়াস দেখে নেওয়া যাক :



















