করোনাভাইরাসের প্রকোপে মাস্ক পড়া যেখানে বাধ্যতামূলক, সেখানে পৃথিবীর বাইরের গ্রহাণুগুলো তা শুনেছে কিনা কে জানে? কেননা, মুখে মাস্ক বাঁধা অবস্থায় পৃথিবীর দিকে ছুটে আসছে একটা আস্ত গ্রহাণু।
জানা যায়, বুধবার ভোর ৫টা ৫৬মিনিটে পৃথিবীর পাশ দিয়ে যাবে এটি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর কোনো প্রভাব পড়বে না পৃথিবীর ওপর। পৃথিবী থেকে প্রায় চার মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে যাবে গ্রহাণুটি।
সম্প্রতি মহাকাশবিদদের হাতে ওঠে এসেছে সেই ছবি। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। প্রায় দেড় কিলোমিটার চওড়া এই গ্রহাণু মাউন্ট এভারেস্টের অর্ধেক। ১৯৯৮ সালে প্রথম এই গ্রহাণুটি আবিষ্কার করা হয়েছিল। আগামী ২৯ এপ্রিল এই গ্রহাণু ছুটে যাবে পৃথিবীর পাশ দিয়ে।
মহাকাশ মহাকাশবিদরা জানিয়েছেন এই গ্রহাণুটির ভৌগলিক বৈশিষ্ট্য এমনই যাতে দেখে মনে হচ্ছে এটিকে ফেস মাস্ক পড়ানো হয়েছে। আসলে এই গ্রহাণুটি পর্বতের মতো চড়াই-উৎরাইতে ভরা। আর সেই জন্যই এমন চেহারা তৈরি হয়েছে।
পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার থেকেও ১৬ গুণ দূর দিয়ে যাবে এটি। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি এটি পৃথিবীর সঙ্গে কোনোভাবে ধাক্কা খেত তাহলে পৃথিবীতে ভয়ংকর প্রভাব পড়তে পারতো। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই।
সূত্র: ইউএসটুডে।

