বাগেরহাটের শরণখোলার বকুলতলা গ্রাম থেকে মুরগির খোপ থেকে সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সাতফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১০ কেজি। অজগর সাপটি দুপুরে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
আরও জানা যায়, খবর পেয়ে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা সকালে বকুলতরা গ্রামের জিন্নাত আলী ফরাজীর বাড়ির মুরগির খোপ থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। অজগরটি গৃহস্থের তিনটি মুরগি খেয়েছে।

