বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৬ ওয়ানডে ক্রিকেট খেলা মোশাররফ হোসেন রুবেল এখন আশঙ্কা মুক্ত। বায়োপসি রিপোর্টে নেতিবাচক কিছু আসেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে বিপদের আশঙ্কা নেই বললেই চলে।
চলতি মাসের ১৯ তারিখ (মঙ্গলবার) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সম্পন্ন হয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার। জাতীয় দলের একসময়ের স্পিনার এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর করা মোশাররফ হিসেন রুবেলের বায়োপসি রিপোর্টও দিলো সুখবর।
জানা গেছে, তার ব্রেইন টিউমারে ক্যান্সারের কোনো জার্ম নেই। মোশাররফ রুবেলের ব্রেনে মিডল গ্রেড টিউমার ছিলো। সেখান থেকে ক্যান্সার হওয়ার শঙ্কা থাকলেও, তার এখন আর কোনো ভয় নেই বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা তবে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই দিতে হবে তাকে।
৩০ মার্চ (শনিবার) তার ফেরার কথা রয়েছে। এর একমাস পর থেকে শুরু হবে তার থেরাপি দেওয়ার প্রক্রিয়া। এই জন্য পরবর্তীযে আবারো তাকে যেতে হবে সিঙ্গাপুর।

