যক্ষ্মা রোগ থেকে যেন মুক্তি লাভ করা যায় সে জন্য নবজাতকদের দেওয়া হয় ব্যাসিলাস ক্যালমেট-গেরিন (বিসিজি) ভ্যাকসিন। করোনা মোকাবেলায় ভ্যাকসিনটি কার্যকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যেসব দেশে এই ভ্যাকসিন নীতিমালা কঠোরভাবে পালন করা হয়, অন্য দেশের তুলনায় সেসব দেশে করোনাভাইরাসের প্রকোপ কম বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গবেষকরা মনে করছেন করোনায় ’গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে ভ্যাকসিনটি।
নিউইয়র্ক ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকরা বলছেন, প্রতিটি ছোট ছোট জিনিসও আশার আলো দেখায়। এখনই কিছু বলা ঠিক হবে না। তবে এই ভ্যাকসিন সার্চ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর বলে প্রমাণ হয়েছিল।
নিউইয়র্ক ইন্সটিটিউট অব টেকনোলজির অ্যাপ্লাইড মেডিকেল সায়েন্সের ডিন মনিকা গুলাতি বলেন,যেসব দেশে বিসিজি টিকা দেওয়া হয় নিয়ম মেনে, সেসব দেশে করোনার প্রকোপ অনেকটাই কম আছে। আর এটাই আশার আলো দেখাচ্ছে।
সূত্র : জর্জিয়া টুডে

