রাজধানীর গুলশানে ডিএনসিসি মাকের্টে পাশে কাঁচাবাজারে আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ বাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট সেখানে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।
আজ শনিবার ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
সুগন্ধীর দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়। ২০১৭ সালে আগুনের ঘটনার পর পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। এমন অভিযোগ স্থানীয়দের।

