সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে শহরের ব্যস্ত রাস্তায় ছুটে চলছে গাড়ি। সেই রাস্তার ফুটপাত দিয়ে গুটিগুটি পায়ে হেঁটে চলেছে জ্যান্ত রয়েল বেঙ্গল টাইগার!
ঠিক যেন আপন মনে হেঁটে বেড়াচ্ছে নিজেরই কন চেনা শহরে। একটু পরেই দেখা গেল বাঘটিকে ধরতে পিছন পিছন রশি নিয়ে দৌড়চ্ছেন তিন জন। তারপর বাঘের কাছে গিয়ে তাকে ঘিরে ফেললেন তারা। এরপর এক ব্যক্তি দড়ি ছুঁড়ে বাঁধলেন বাঘটিকে।
এই ঘটনা ঘটেছে মেক্সিকোর জালিস্কোতে। আসলে বাঘটি শহরের চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে এসেছিল।
কিন্তু বাঘটি তাদের উপর ঝাঁপিয়ে পড়েনি। সে সময় ওই রাস্তা দিয়ে যাওয়া এক বাইকআরোহী করেছিলেন সেই ভিডিও।
— CarlosWME (@CharlyWME) May 13, 2020

