লর্ডসে নামার অপেক্ষায় আফগানিস্তান




ক্রিকেটের তীর্থভূমি কিংবা “হোম অব ক্রিকেট” – যাই বলা হোক না কেন, ইংল্যান্ডের লর্ডসে খেলা যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। বাংলাদেশের তামিম ইকবাল ও শাহাদাৎ হোসেন রাজীবের নাম জ্বলজ্বল করে জ্বলে লর্ডসের অনার্স বুকে। সেই লর্ডসে খেলার সুযোগ মিলছে টেস্ট ক্রিকেটের নবাগত সদস্য আফগানিস্তান দলের।

মেরিলিবিন ক্রিকেট ক্লাব লর্ডসের বর্ষপূর্তিতে প্রতিবছরই আয়জন করে বিশেষ এক ফ্রেন্ডলি ম্যাচের। ৫০ ওভারের এই ফ্রেন্ডলি ম্যাচে এবার আফগানিস্তান মুখোমুখি হবে সাবেক ক্রিকেটারদের। সেই দলে থাকছেন সাঙ্গাকারা, ইউনুস খান, মিসবাহ-উল-হকের মত বিশ্বকাঁপানো সাবেকরা। অধিনায়ক হিসেবে থাকছে ব্রেন্ডন ম্যাককুলাম। বিশেষ এই ফ্রেন্ডলি ম্যাচকে কেন্দ্র করে দল ঘোষণা করেছে আফগানিস্তান ও এমসিসি একাদশ। ১৩ই জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

আফগানিস্তান একাদশ : আসগর স্টানিকজাই (অধিনায়ক), নূর আলী জাদরান, সামিউল্লাহ শেনওয়ারী, মোহাম্মদ নবী, শফিউল্লাহ শাফাক, রশিদ খান, দাওলাত জাদরান, রহমত শাহ, গুলবাদিন নায়েব, জাভেদ আহমাদি, আফসার জাজাই, নাসির জামাল, ফরিদ আহমেদ মালিক।

এমসিসি একাদশ : ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), কুমারা সাঙ্গাকারা, ইউনুস খান, মিসবাহ-উল-হক, শিবনারায়ণ চন্দরপুল, সামিত প্যাটেল, ক্রিস রিড, জর্জ ডকরেল, ক্রিস রাশওয়ার্থ, টিম মুরতাঘ, স্টুয়ার্ট মিকার।