সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না চবি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার কথা থাকলেও এতে অংশ নিচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী শিক্ষাবর্ষে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নিবে চবি।

এছাড়াও, এ বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ এসব তথ্য জানান।

এদিন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২৩৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত। সভায় উপস্থিত অধিকাংশ শিক্ষক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার পক্ষে মতামত দেন বলে জানা যায়। তারা ইউজিসির উদ্যোগকে স্বাগত জানালেও অংশ না নেয়ার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, অধিকাংশই বলছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্সের ভিন্নতা আছে। এতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিলে অসামঞ্জস্যতা তৈরি হবে। মেধার মূল্যায়ন যথাযথ হবে না। তাছাড়া একসাথে পরীক্ষা নিলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইরে পরীক্ষা কেন্দ্র করতে হবে। এতে ভর্তি জালিয়াতি ও অসদুপায়ের শঙ্কা এড়ানো কঠিন হবে। এসব কারণে এবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে আমরা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করব। এরপর সিদ্ধান্ত নেয়া হবে।