সমুদ্রে মিলল তিন হাজারেরও বেশি পুরোনো নোঙর


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ভূমধ্যসাগরে পাওয়া গেল তিন হাজার চারশ বছরের পুরনো নোঙর। গত বছরের জানুয়ারির শেষের দিকে রাফি বাহালুল নামে এক ইসরায়েলি নাগরিক সকাল বেলা সাঁতার কাটতে গিয়ে এই পাথরের নোঙরটি আবিষ্কার করেন।

৫৫ বছর বয়সী রাফি বাহালুল ইসারায়েলের হাইফা শহরের ভূমধ্যসাগরের অংশ অটলিটে সাঁতার কাটছিলেন। এসময় তিনি একটি পাথরের নোঙর দেখতে পান। তিনি পেশায় একজন পশুচিকিৎসক।

পাথরটিতে খোদাই করা কিছু লেখা রয়েছে বলে জানান তিনি।। ধারণা করা হচ্ছে, মিশরীয় চিত্রলিপি হায়ারোগ্লিফিক্স লিপিতে লেখা।

এই হস্তনির্মিত নোঙরটি গত বছরে উদ্ধার করা। নোঙরটিকে জেরুজালেমে ইসরায়েল মিউজিয়ামে প্রাচীন লেখার একটি প্রদর্শনীতে রাখা হয়েছে।

মিউজিয়ামটির কিউরেটর শিরলি বেন-ডোর ইভিয়ান বলেন, এই ধরনের নোঙর ব্রোঞ্জ যুগে জাহাজগুলোতে ব্যবহার করা হতো। ওই যুগ শেষ হয়ে গেছে প্রায় তিন হাজার দু’শ বছর আগে।

রাফি বাহালুল বলেন, আমি সাঁতার কাটছিলাম। হঠাৎ করেই কয়েক মিটার দূরে পানির নিচে এটিকে দেখতে পাই। পরে এটিকে সংগ্রহ করার জন্য ডুব দেই। তারপরে আমি বুঝতে পেরেছিলাম যে আমি কী দেখেছি। তিনি জানান, এটি দেখতে অনেকটাই ভূমধ্যসাগরের নিচে একটি মিশরীয় মন্দিরের মতো ছিল।

এই ধরনের নোঙরে বৃত্তাকার কোণ রয়েছে। সবার উপরে একটি গর্ত রয়েছে যাতে দড়ি বাঁধা হয়। এছাড়াও এই নোঙরে নারীর বিকৃত চিত্র রয়েছে।

শিরলি বেন-ডোর ইভিয়ান বলেন, তার মাথার উপরে প্রতীক দেখে বুঝা যায় তিনি মিশরীয় দেবী শেশাত। তিনি জানান, হায়ারোগ্লিফিক্স স্টাইলের ওপর ভিত্তি করে তিন হাজার চারশ বছর আগে এটি খোদাই করা হয়েছিল।