সারা বছর সংরক্ষণ করুন শীতের টমেটো




খাবারের স্বাদ বারাতে বা সালাদ হিসেবে টমেটোর জুড়ি নেই। শীতের এই সময়টাতে টমেটোর দাম অপেক্ষাকৃত সস্তা থাকে। আর তাই সারা বছরের টমেটো সংরক্ষণ করার উপযুক্ত সময় এখন।
আসুন দেখে নেই টমেটো সংরক্ষণের পদ্ধতি;
উপকরণ;
টমেটো ২০ কেজি
পলিথিন ১০টি।
প্রণালি;
টমেটো ভালো করে ধুয়ে নিন। এবার শুকনা কাপড় দিয়ে মুছে নিন। এবার বুটা ফেলে চারফালি করে কেটে নিন। এবার হাল্কা সিদ্ধ করে নিন। ঠাণ্ডা হলে পলিথিনে ১ কেজি রেখে মুখ ভালোভাবে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিন এভাবে টমেটো সারা বছর রেখে খাওয়া যায়। যেমন- ছোট মাছ, ডাল, সবজি, বিভিন্ন রান্নায় ব্যবহার করুন।