সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন সংক্রান্ত মানি লন্ডারিংয়ের বিষয় খতিয়ে দেখছে সিআইডি


Fragile news paperslife

সিআইডি অর্গানাইজড ক্রাইমের মানি লন্ডারিং ইউনিট সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন সংক্রান্ত মানি লন্ডারিংয়ের বিষয় খতিয়ে দেখছে।

এ বিষয়ে তথ্য প্রদানের জন্য সিআইডি কার্যালয়ে ডেকে পাঠানো হয় ১০টি প্রতিষ্ঠানকে।

দারাজ, আজকের ডিল, বিক্রয় ডট কম, চালডাল, ফুডপান্ডাসহ ১০টি প্রতিষ্ঠান উপস্থিত হয়ে তথ্য প্রদান করে।

এছাড়াও এই ধরনের ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িতদেরকেও তথ্য প্রদানের জন্য ডাকা হবে বলে জানিয়েছে সিআইডি।