আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। গত বুধবার পণ্যটির দাম বেড়েছে। এদিন অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে।
আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। দিন শেষে পণ্যটির দাম আউন্সপ্রতি ২ দশমিক ৪০ ডলার বেড়ে ১ হাজার ৩০৬ দশমিক ৫০ ডলারে স্থির হয়।
এদিন আইসিইতে ডলার সূচক কমেছে দশমিক ১৯ শতাংশ। মার্কিন মুদ্রার বিপরীতে ইউরোর দাম বেড়েছে দশমিক ২৭৪৩ শতাংশ। এদিন প্রতি ইউরো লেনদেন হয় ১ দশমিক ১৬৫ ডলারে।
জুলাইয়ে সরবরাহের চুক্তিতে রুপার দাম বেড়েছে ১ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৬ দশমিক ৫৪৪ ডলারে লেনদেন হয়। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে তামার দাম বেড়েছে দশমিক ২ শতাংশ।
এদিন পণ্যটি পাউন্ডপ্রতি ৩ দশমিক শূন্য ৬৯ ডলারে লেনদেন হয়। জুলাইয়ে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯০৮ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়।
