সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৯ জনের


dead-body@paperslife
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৯ জনের


রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর উপরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত হয়ছেন ৩ জন। এছাড়া যাত্রাবাড়ীতে বাসচাপায় একজন নিহত হয়েছেন।চট্টগ্রামের মীরসরাইয়ে দুবাই ফেরত ছেলেকে আনতে গিয়ে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের (মা-বাবা ও গাড়ির চালক) মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও ৪ জন।এছাড়া খুলনার ফুলতলায় ট্রাকচাপায় সরকারি বিএল কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল নিহত হয়েছেন।ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত হয়েছেন ১ জন।