‘হাইড্রোক্সাইক্লোরোকুইন’ ব্যবহারে সতর্ক করলেন গবেষকরা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের রোগ প্রতিরোধের জন্য যে ওষুধ দেওয়া হচ্ছে তার সঙ্গেই ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোক্সাইক্লোরোকুইন’ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ফ্রান্স, ইতালিসহ একাধিক দেশে।

কিন্তু আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাইড্রোক্সাক্লোরোকুইনের প্রয়োগের বিষয়ে আবারো সতর্ক করলেন বিজ্ঞানীরা। হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে রোগীদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বলে দাবি করলেন একদল বিজ্ঞানী।

করোনা আক্রান্তের শরীরে হাইড্রোক্সাইক্লোরোকুইনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করলেন ফ্রান্সের ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি ANSM-এর গবেষকরা।

সম্প্রতি ফ্রান্সের একটি সমীক্ষায় দেখা গেছে, ভাইরাসে আক্রান্তকে রোগ প্রতিরোধক ওষুধের সঙ্গে যদি হাইড্রোক্সাক্লোরোকুইন দেওয়া হয়, তাহলে ওই রোগী দ্রুত সেরে উঠছে।

ফরাসি গবেষকদের পরামর্শ, করোনার বিরুদ্ধে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের আগে হাসপাতালেও চিকিৎসকদের পরামর্শ করে নিতে হবে। রোগীর শারীরিক অবস্থা বুঝে তা প্রয়োগ করতে হবে।

ফ্রান্সের ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি ANSM-এর গবেষকদের মতো হাইড্রোক্সাইক্লোরোকুইনের ব্যবহার বা প্রয়োগ সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন জর্ডানের বিজ্ঞানীরা।

জর্ডানের এফডিএ-র প্রধান ড. হাই ওবেইদাত  জানান, এই ওষুধ কোনওভাবেই করোনাভাইরাসের মতো মারণ রোগ প্রতিরোধ করতে পারে না। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যখন দ্বিতীয় পর্যায় পৌঁছাবে, একমাত্র সে ক্ষেত্রেই এই ওষুধ ব্যবহার করা উচিত।

হাইড্রক্সিক্লোরোকুইন যে করোনার চিকিৎসায় কার্যকরী হতে পারে, তা প্রথম দাবি করেছিলেন ফ্রান্সের গবেষক দিদিয়ের রাউল্ট। তার পরই করোনার চিকিৎসায় ক্রমশ বৃদ্ধি পায় হাইড্রোক্সাইক্লোরোকুইনের ব্যবহার বা প্রয়োগ।

সূত্র: জিনিউজ