সাইবেরিয়ার তুষারাবৃত মাটির তলা থেকে উদ্ধার করা হয়েছে ৪৬,০০০ বছরের এক মৃত হর্নড লার্ক পাখির মৃতদেহ বিজ্ঞানীরা।
তুষারের স্তুপের তলায় চাপা পড়ে থাকায় এত বছরেও পাখির শরীরে তেমন পচন ধরেনি পাখিটির। মৃতদেহ থেকে পাখিটির জিনগত তত্ত্বও উদ্ধার করতে পেরেছেন প্রাণীবিজ্ঞানীরা।
তা থেকে জানা যাচ্ছে, সাইবেরিয়ার তুন্দ্রা এবং মোঙ্গোলিয়ার স্টেপ তৃণভূমিতে আজকের যুগে বিচরণ করা হন্ড লার্ক পাখির সংমিশ্রিত পূর্বপুরুষ এই হর্নড লার্কের মৃতদেহ।
গবেষকদের মতে, সাইবেরিয়ার এই অঞ্চল আসলে স্টেপ, তুন্দ্রা এবং সরলবর্গীয় বনের সংমিশ্রন ছিল। শেষ তুষার যুগের সমাপ্তিকালে অঞ্চলটি তিনভাগে ভাগ হয়ে যায়- উত্তরে তুন্দ্রা, মধ্যাংশে টাইগা এবং দক্ষিণে স্টেপ তৃণভূমিতে।
বিজ্ঞানীরা মনে করছেন, এই পাখির মৃতদেহ থেকেই তারা হর্নড লার্কের বিবর্তন তত্ত্ব বুঝতে পারবেন।
কমিউনিকেশনস্ বায়োলজিতে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে হন্ড লার্কের মৃতদেহের কথা উল্লেখ করে বিজ্ঞানীরা লিখেছেন, শেষ তুষার যুগের সময় ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশে বিস্তৃত এই তৃণভূমিতে একসময় দাপিয়ে বেড়াত লোমশ ম্যামথ এবং লোমশ গন্ডার।

