বাংলাদেশের সামনে ২১১ রানের লক্ষ্য




ভিত গড়ে দিলেন দুই ওপেনার কুসল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। এরপর ক্রিজে যেই এলেন ঝড় তুললেন। তাতে বাংলাদেশকে ২১১ রানের বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা।
বড় রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ওভারে ফিরে গেছেন সৌম্য সরকার।
আকিলা দনঞ্জয়ার অনেক বাইরের ফুল লেংথ বল তাড়া করতে গিয়ে আকাশে তুলে দেন সৌম্য। পয়েন্টে ক্যাচ নেন জিবন মেন্ডিস। চার বলে শূন্য রানে ফিরেন সৌম্য।
সেই ওভারটি মেডেন নেন অফ স্পিনার দনঞ্জয়া। ফিরে যেতে পারতেন তামিম ইকবালও। বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের সুযোগ দিয়েছিলেন। কাজে লাগাতে পারেননি দিনেশ চান্দিমাল।
টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার দানুস্কা গুনাতিলকা ও কুশল মেন্ডিস। ১১তম ওভারে দানুস্কা গুনাতিলকা ফিরে যা্ওয়ার আগে মেন্ডিসের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে থিসারা পেরেরা এসে মেন্ডিসের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে পেরেরাকে ফেরান অভিষিক্ত আবু জায়েদ। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর প্রথম উইকেট।
সৌম্য সরকারের বলে লং অফে তামিমকে ক্যাচ দেওয়ার আগে ৩৭ বলে ৪২ রান করেন গুনাতিলকা। মেন্ডিস ্ও গুনাতিলকার কল্যাণে টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ্ওপেনিং জুটিতে সর্বোচ্চ (৯৮) রান পায় শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ১৫৮ রান। ব্যাট করছেন মেন্ডিস (৬৯*) ও উপুল থারাঙ্গা (৮*)। পেরেরা ফিরে যা্ওয়ার পরের ্ওভারেই মেন্ডিসকে (৭০) ফেরান মোস্তাফিজ।
এর আগে লঙ্কানদের ইনিংসে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে গুনাতিলকাকে স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এরপর চতুর্থ ওভারের শেষ বলে মিড অফে গুনাতিলকার ড্রাইভ ঝাঁপিয়ে পড়েও তালুবন্দি করতে পারেননি তামিম। দুবারই বোলার ছিলেন নাজমুল ইসলাম।
চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। তামিমকে জায়গা করে দিতে বাদ পড়েছেন জাকির হাসান। আন্তর্জাতিক অভিষেক হচ্ছে মেহেদী হাসান ও আবু জায়েদের। আফিফ হোসেনের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন সাব্বির রহমান।
মিরপুরে সিরিজের​ প্রথম ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। সিলেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক এ ম্যাচটা জিতলেই সি​রিজ নিজেদের করে নেবে দিনেশ চান্ডিমালের দল। শেষ ম্যাচে দলে একটি পরিবর্তন এনেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।