তিন ভারপ্রাপ্তের লড়াই




গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের ইনজুরিতে সাকিব আল হাসান এখনো সেরে ওঠেননি। একই সিরিজে ইনজুরিতে পড়েন শ্রীলঙ্কার দলপতি এঞ্জেলো ম্যাথিউস। লম্বা সিরিজ খেলার কারণে ও সামনে আইপিএলের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের নিয়মিত কাপ্তান ভিরাট কোহলিকে।
সে কারণে শ্রীলঙ্কার স্বাধীনতার সত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহনকারী তিনটি দলই পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ককে। বাংলাদেশের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ, শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল এবং ভারতের দায়িত্বে রোহিত শর্মা।
গতবছর ভিরাট কোহলির অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হয় রোহিত শর্মার, সেই শ্রীলঙ্কার বিপক্ষেই গত সিরিজে মাহমুদুল্লাহ দায়িত্ব পালন করেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। দুইজনের জন্য নতুন অভিজ্ঞতা হলেই স্বাগতিক দলের দীনেশ চান্দিমাল একসময় শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ছিলেন।
আজ থেকে শুরু হচ্ছে নিদাহাস ট্রফির লড়াই। প্রথম ম্যাচে লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশের প্রথম লড়াই আগামী ৮ তারিখ ভারতের বিপক্ষে। ফাইনাল লড়াই হবে ১৮ই মার্চ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা বেজে ত্রিশ মিনিটে।
এক নজরে নিদাহাস ট্রফি :
৬ই মার্চ
শ্রীলঙ্কা বনাম ভারত
সন্ধ্যা ৭.৩০
৮ই মার্চ
বাংলাদেশ বনাম ভারত
সন্ধ্যা ৭.৩০
১০ই মার্চ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭.৩০
১২ই মার্চ
শ্রীলঙ্কা বনাম ভারত
সন্ধ্যা ৭.৩০
১৪ই মার্চ
বাংলাদেশ বনাম ভারত
সন্ধ্যা ৭.৩০
১৬ই মার্চ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭.৩০
১৮ই মার্চ
ফাইনাল
সন্ধ্যা ৭.৩০