“ক্যারিয়ার গড়তে বাবাকে অনুসরণ করেছি”




দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সফল চিকিৎসক ডা. মামুন আল মাহতাব। তার উদ্ভাবিত নাসভ্যাক (Novel Nasal Vaccine for Hepatitis B বা NASVAC) প্রথম নিউ ড্রাগ মলিউকিউল যেটি ক্লিনিকাল ট্রায়ালের নানা ধাপ পেরিয়ে শেষ ধাপে আছে; বর্তমানে কিউবাসহ পৃথিবীর আরো কিছু দেশে ইতিমধ্যে বাজারজাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের FDA এবং বাংলাদেশ ওষুধ প্রশাসন এর অনুমতি নিয়ে নাসভ্যাক এর ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে দেখা গেছে ন্যাসভ্যাক প্রয়োগে ৬ মাসে ৫৯% হেপাটাইটিস-বি ভাইরাসের কারণে ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন।

শখের বসে লেখালিখিও করেন এই চিকিৎসা বিজ্ঞানী। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে এই চিকিৎসকের দুটি বই। রাজনৈতিক ক্ষেত্রেও সমান বিচরণ এই চিকিৎসকের। সম্প্রতি পেপারস লাইফের মুখোমুখি হয়েছিলেন তিনি। ব্যক্তিজীবন, পেশা, সফলতা নিয়ে তুলে ধরেছেন তার নিজস্ব কিছু মতামত। পেপারস লাইফের ক্যামেরায় দেখুন সাক্ষাৎকারের চুম্বক অংশ।