স্কোরবোর্ডে দুই রানে দুই উইকেট নেই। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে গেছেন শূন্য রানে। কলিন মুনরো আউট হয়েছিলেন প্রথম বলেই আর মার্টিন গাপটিল ছিলেন দশ বলের অতিথি।
এরপর দায়িত্ব নেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর। তাদের ৮৪ রানের জুটি খেলায় ফেরায় নিউজিল্যান্ডকে। ৪৫ রানে উইলিয়ামসন আউট হলেও দায়িত্ব ছাড়েননি টেইলর। টম লাথামকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। নিউজিল্যান্ডের হয়ে ১৮৭ রানের সেরা চতুর্থ উইকেট জুটি থামে ২৭৩ রানে। লাথাম আউট হন ৭১ রানে।
এরপর কলিন ডে গ্র্যান্ডহোম এবং পরে হেনরি নিকোলসের সাথে জুটি গড়ে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। নিউজিল্যান্ড ৩ বল বাকি থাকতে নিকোলসের ছয়ে জয়লাভ করে ৫ উইকেটে।
এদিন ডারবানে অতিমানব হয়ে দেখা দেন রস টেইলর। ব্যাট হাতে ছড়ি ঘোরাতে থাকেন ইংল্যান্ড বোলারদের উপর। ক্যারিয়ারের ১৯তম শতক তুলে নেন তিনি, গড়েন ক্যারিয়ার সেরা ইনিংস। ১৪৭ বলে ১৮১ রান করেন তিনি। ম্যাচ শেষে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। ১৭টি চার ও ৬টি বিশাল ছক্কায় সাজানো ছিল তাঁর দানবীয় ইনিংসটি।
এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে জনি বেয়ার্স্টো ও জো রুটের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৩৫ রান জমা করে স্কোরবোর্ডে। বেয়ার্স্টো ১০৬ বলে ১৩৮ এবং ১০১ বলে ১০২ রান করেন রুট। এছাড়া জেসন রয়ের ৪৬ রান ছাড়া বলার মতো স্কোর কেউ করতে পারেনি। ইশ সোধি চারটি উইকেট তুলে নেন। এছাড়া ট্রেন্ট বোল্ট ও কলিন মুনরো দু’টি উইকেট লাভ করেন।
এই জয়ে সিরিজ জমে উঠল বেশ। ২-২ এ সমতা সিরিজে। আগামী ১০ তারিখে সিরিজ নির্ধারণী ৫ম এক দিনের ম্যাচে ক্রিস্টচার্চে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৩৩৬/৯ (৫০ ওভার)
(বেয়ার্স্টো ১৩৮, রুট ১০২, রয় ৪৬, সোধি ৪/৫৮, মুনরো ২/৫৩, বোল্ট ২/৫৬)
নিউজিল্যান্ড :
(টেইলর ১৮১*, লাথাম ৭১, উইলিয়ামসন ৪৫, টম কারান ২/৫৭)
ফলাফল : নিউজিল্যান্ড উইকেটে জয়ী।
