বার্সেলোনায় ফিরতে চান নেইমার




একটি ইতিহাস, একটি গল্প। নেইমারের জাদুকরী ছোঁয়ায় গতবছর পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করে নেইমার। পিএসজির মাঠ থেকে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়া বার্সেলোনা ক্যাম্প ন্যুয়ের শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত সত্তাকে জাগ্রত কী নেইমার ম্যাজিকে ৬-১ গোলে জয় লাভ করে। যা ইতিহাসে এখন পর্যন্ত অন্যতম সেরা কামব্যাক হিসেবে বিবেচিত।
সেই জাদুকরী মুহূর্তের পেরিয়ে গেছে একটি বছর। নেইমার এখন ওই পিএসজির সদস্য। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেন থেকে ফ্রান্সে পাড়ি জমান ব্রাজিলের এই পোস্টের বয়। এত খরচ করেও লাভবান হয়নি ফ্রান্সের শীর্ষ ক্লাবটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তারা।
তবে দ্বিতীয় লেগে ছিলেন না নেইমার। ইনজুরিতে আক্রান্ত হয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে তিনি। এই ইনজুরির আগে বার্সেলোনায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন নেইমার। এমনটি দাবি করেন স্পেনের শীর্ষ পত্রিকা মুন্ডো ডেপোর্টিভো।
পত্রিকাটির দাবি, নেইমার বার্সেলোনার খেলোয়াড়, স্টাফ এবং বোর্ডকে তাঁর ফিরে আসার ইচ্ছা জানিয়েছেন। পত্রিকাটি আরো দাবি করে, নেইমার মনে করেন পিএসজিতে আসা তাঁর জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত এবং সে ২০১৯ সালের গ্রীষ্মকালীন দলবদলের ফিরতে চান ক্যাম্প ন্যুতে।
বার্সেলোনায় ২০১৩ থেকে ২০১৭ – এ চার বছরে ১৮৫ ম্যাচ খেলে গোল করেন ১০৫ টি। পিএসজির হয়ে ৩০ ম্যাচ খেলা নেইমারের গোলসংখ্যা ২৮টি। বর্তমানে ডান পায়ের আঙ্গুলে অস্ত্রপ্রচারের জন্য মাঠের বাইরে এই ফুটবল সেনসেশন।