গরমে ঠান্ডা ঠান্ডা সরবেট




এই গরমে বাচ্চা আইসক্রিম খেতে চাইছে; কিন্তু আপনি চান ফল খাওয়াতে। আবার গরমে হাঁসফাঁস করছেন আপনি। আইসক্রিম খাবেন কিন্তু মুটিয়ে যাওয়া নিয়েও ভয়ে আছেন; এবস্থায় আপনার জন্য সরবেট হতে পারে সহজ সমাধান।
আসুন দেখে নেই এরকম দুটি সরবেট রেসিপি;
স্ট্রবেরী সরবেট;
উপকরণ
চিনি   ১ কাপ
পানি   ১ কাপ
স্ট্রবেরি পিউরি ১ কাপ
প্রণালি : প্যানে চিনি ও পানি অল্প আঁচে জ্বাল করে নিতে হবে চিনি গলা পর্যন্ত। চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরায় স্ট্রবেরি পিউরি মিলিয়ে ফ্রিজে রাখতে হবে তিন-চার ঘণ্টা। এরপর বের করে আবার খুব করে বিট করে ফ্রিজ করতে হবে। খুব ভালোভাবে জমে গেলে হুইপড ক্রিম ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন।
গরমে ঠান্ডা ঠান্ডা সরবেট
লেমনি সরবেট;
উপকরণ
জেলাটিন    ১ টেবিল-চামচ
ঠান্ডা পানি   দেড় কাপ
পানি           আধা কাপ
লেবুর রস    আধা কাপ
কমলার রস  আধা কাপ
চিনি             এক কাপ
প্রণালি
আধা কাপ ঠান্ডা পানিতে জেলাটিন ছড়িয়ে দিতে হবে। ১০ মিনিট রেখে আধা কাপ গরম পানি মিলিয়ে অল্প আঁচে জেলাটিন গলিয়ে নিতে হবে। সঙ্গে চিনি দিয়ে তা গলা পর্যন্ত চুলার ওপর জ্বাল করে চুলা বন্ধ করে দিতে হবে। বাকি ১ কাপ ঠান্ডা পানি মিলিয়ে লেবুর রস ও কমলার রস দিয়ে মিলিয়ে নামাতে হবে। তিন-চার ঘণ্টা পর সাজিয়ে পরিবেশন।