ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ




নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে কোনো পরিবর্তন নেই। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষের দলটাই ফাইনালে মাঠে নামিয়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথম ওভারে আঁটসাঁট বোলিং করা ওয়াশিংটন সুন্দর আঘাত হানলেন দ্বিতীয় ওভারে। তরুণ অফ স্পিনার ফিরিয়ে দিলেন লিটন দাসকে।
অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপ করে উড়াতে চেয়েছিলেন লিটন। ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া সহজ ক্যাচ তালুতে জমান সুরেশ রায়না। ৯ বলে এক ছক্কায় ১১ রান করে ফিরেন লিটন।
৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪০/৩।
আন্তর্জাতিক আসরে ফাইনালে উঠে এ পর্যন্ত শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে চারটি ফাইনালেই হারতে হয়েছে। ঘরের বাইরে সাকিব-তামিমদের এটাই প্রথম ফাইনাল। ভারতের বিপক্ষে এর আগে ২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের ফাইনালে মুখোমুখি হয়ে হারতে হয়েছে বাংলাদেশ দলকে। কোনো আসরের ফাইনালে দ্বিতীয়বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ কি পারবে জয় তুলে নিতে?
বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।
ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট।