বিশ্বকাপের টুকিটাকি: রাশিয়া বিশ্বকাপ ভেন্যুর কথা (পর্ব-২)




‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ কড়া নাড়ছে দোরগোড়ায়। ফুটবল এই মহারণে বিশ্বের মত বাংলাদেশেরও আগ্রহের কমতি নেই। প্রতিটি বিশ্বকাপেই এই উৎসাহ-উদ্দীপনা ছুঁয়ে যায় শহর থেকে গ্রামে। চায়ের কাপে উঠে ঝড়। তর্ক বিতর্কে আলোচনা চলে সর্বত্র। এই উদ্দীপনায় সামিল পেপারস লাইফ ম্যাগাজিনও।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পেপারস লাইফ আয়োজন করছে ‘টুকিটাকি বিশ্বকাপ’ নামে এক বিশেষ পর্ব। এই পর্বে আজ থাকছে ভেন্যুর কথা।
রাশিয়া বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ১৪ই জুন থেকে। একমাস ব্যাপী এই ফুটবল ফেস্টিভ্যালের পর্দা নামবে ১৪ই জুলাই। এই একমাস জুড়ে এই আয়োজনে ১২ টি স্টেডিয়ামে মোট খেলা হবে ৬৪ টি। আজ এই ১২টি স্টেডিয়াম নিয়ে আলোচনা করা যাক।
বিশ্বকাপের টুকিটাকি: রাশিয়া বিশ্বকাপ ভেন্যুর কথা (পর্ব-২)
রোস্তব-অন-ডন : রোস্তভ-অন-ডন স্টেডিয়াম। স্টেডিয়ামটির অবস্থান রোস্তভ অভলাস্টে। বিশ্বকাপকে সামনে রেখে রোস্তব-অন-ডন স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৪ সালে। সৌন্দর্যের দিক দিয়ে এ স্টেডিয়াম অন্যতম। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪৫ হাজার। ২০১৮ সালের বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে।
বিশ্বকাপের টুকিটাকি: রাশিয়া বিশ্বকাপ ভেন্যুর কথা (পর্ব-২)
সামারা অ্যারেনা : সামারা অ্যারেনা স্টেডিয়ামটি রাশিয়ার জনগণের কাছে কসমস অ্যারেনা নামে পরিচিত। স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার সামারা অবলাস্টে। এ স্টেডিয়ামটিও রাশিয়া বিশ্বকাপ উপলক্ষেই নির্মাণ করা হয়েছে। ২০১৪ সালে শুরু হয় স্টেডিয়ামটির নির্মাণ কাজ। সামারা অ্যারেনা নামক স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার। স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে ৩২০ মিলিয়ন ডলার। রাশিয়া বিশ্বকাপের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। এর মধ্যে রয়েছে কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও।
বিশ্বকাপের টুকিটাকি: রাশিয়া বিশ্বকাপ ভেন্যুর কথা (পর্ব-২)
মরডোভিয়া অ্যারেনা : ২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে মরডোভিয়া অ্যারেনা স্টেডিয়ামটি তৈরি সিদ্ধান্ত নিয়েছে আয়োজক দেশ রাশিয়া। মরডোভিয়া অ্যারেনা স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার ভলগোগ্রাডস্কিয়াতে। স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয় ২০১০ সালে। এ স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে মাত্র ২৮ হাজার। স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে।
বিশ্বকাপের টুকিটাকি: রাশিয়া বিশ্বকাপ ভেন্যুর কথা (পর্ব-২)
ভলগোগ্রাড অ্যারেনা : ভলগোগ্রাড অ্যারেনা স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার ভলগোগ্রাড অঞ্চলে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয়েছে ২০১৫ সালে। স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৩৫ মিলিয়ন মার্কিন ডলার। স্টেডিয়ামটি দর্শক ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে।
বিশ্বকাপের টুকিটাকি: রাশিয়া বিশ্বকাপ ভেন্যুর কথা (পর্ব-২)
স্পার্টাক স্টেডিয়াম : স্পার্টাক স্টেডিয়ামটি অটক্রিটাই অ্যারেনা নামে পরিচিত। বিশেষ করে রাশিয়ানরা স্টেডিয়ামটিকে এ নামেই চিনে। স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার মস্কোর থোসিনো অঞ্চলে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামটির সংস্কারের কাজ শুরু হয় ২০১০ সালে। স্পার্টাক স্টেডিয়াম নির্মাণে খরচ হয়েছে ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় স্টেডিয়ামটির। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪৫ হাজারেরও বেশি। তবে ২০১৮ সালের বিশ^কাপ চলাকালীন কেবল ৪২ হাজার দর্শক বিশ^কাপের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হতে পারবে। আসন্ন বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামটিতে।
বিশ্বকাপের টুকিটাকি: রাশিয়া বিশ্বকাপ ভেন্যুর কথা (পর্ব-২)
কিলিনিনগ্রাড স্টেডিয়াম : যে ১২টি স্টেডিয়ামে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তার মধ্যে আরেকটি স্টেডিয়াম হলো কিলিনিনগ্রাড স্টেডিয়াম। বিশ্বকাপের সবগুলো স্টেডিয়ামের মধ্যে সব থেকে ছোট এ স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার অন্যতম প্রসিদ্ধ অঞ্চল কিলিনিনগ্রাডে। কিলিনিনগ্রাড স্টেডিয়ামটিও বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। ২০১৬ সালে নির্মাণ কাজ শুরু হয় এ স্টেডিয়ামের। স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে ২৫৭ মিলিয়ন মার্কিন ডলার। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা মাত্র ৩৫ হাজার। বিশ্বকাপের গ্রূপ পর্বের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে।